নতুন নার্থিং ফোনে বাদ যাচ্ছে জনপ্রিয় একটি ফিচার
নাথিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল পেই সম্প্রতি জানিয়েছেন যে নাথিং ফোন ২এ শিগগিরই বাজারে আসবে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া ডিজাইনে বিশেষ পরিবর্তন এসেছে। নাথিং ফোন ১ কিংবা নাথিং ফোন ২ - এর মতো নাথিং ফোন ২এ ফোনে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রেয়ার প্যানেল থাকলেও, সেখানে গ্লিফ ইন্টারফেস থাকবে না। অর্থাৎ আগের দুই মডেলের মতো এই ফোনে কোনও ফোন কিংবা অ্যালার্ট বা নোটিফিকেশন এলে ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট জ্বলবে না, ইউজার সতর্ক হতে পারবেন না।
তবে এই গ্লিফ ইন্টারফেস যে নাথিং ফোন ২এ মডেলে থাকবে না তা কিন্তু নিশ্চিত নয়। কারণ কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে রেয়ার প্যানেলে শুধু সাদা রঙের ফিনিশ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কোনও গ্লিফ ইন্টারফেস এর ফিচার দেখা যায়নি। তাই অনুমান করা হচ্ছে নাথিং ফোন ২এ মডেলের রেয়ার প্যানেল শুধুই ট্রান্সপারেন্ট হতে পারে।
নাথিং ফোন ২এ মডেলে ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো ক্যামেরা লেন্স সাজানো থাকবে লম্বালম্বি ভাবে। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতো ক্যামেরা থাকবে না নাথিং ফোন ২এ মডেলে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোন উন্মোচন হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে নাথিং ফোন ২এ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে।
- এছাড়াও থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- নাথিং ফোন ২এ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে।
- এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৯ সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের জেএন১ ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







